Showing posts with label অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যা করবেন. Show all posts
Showing posts with label অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যা করবেন. Show all posts

Saturday, December 30, 2023

অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যা করবেন

 অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যা করবেন


 

প্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত আমাদের পথচলা হলো নতুন নতুন বিষয়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সম্র্পক বানানোর মাধ্যমে। তাই নতুন কোনো বন্ধু বা সংযোগ তৈরি করার সময় একটু বাড়তি খেয়াল রাখতে হবে। বন্ধুর রূপ ধরে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে যে কোনো চক্র। অনলাইনে অপরিচিত কারও সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক হন। সবকিছু না জেনে কাউকে বন্ধু বানানোর মতো ভুল করবেন না।


♦ ই-মেইল কিংবা মেসেজে পাওয়া অপরিচিত কোনো লিংকে ক্লিক করার আগে সতর্ক হন। এটা আপনার জন্য ফাঁদও হতে পারে। কোনো ধরনের প্রলোভনেও পড়বেন না। নয়তো পরবর্তীতে আপনিই বিপদে পড়বেন।

♦ আপনার সব অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম চালু করে রাখুন। এতে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলেও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।

♦ ইন্টারনেট ব্যবহার করে কেনাকাটা করার অভ্যাস আছে অনেকেরই। নিরাপদ এবং স্বীকৃত মাধ্যম থেকে কেনাকাটা করতে হবে। অন্যথায় আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

♦ রিকভারি ই-মেইল বা মোবাইল নম্বর সংযুক্ত করে রাখুন। এক্ষেত্রে বিকল্প ই-মেইল এবং নিজের মোবাইল নম্বরও ব্যবহার করতে পারবেন। এতে আপনার তথ্য নিরাপদ থাকবে।

♦ যে কোনো তথ্য, ফাইল কিংবা নতুন আপডেট ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করে ডাউনলোড করতে হবে। এতে সুরক্ষিত থাকবে আপনার তথ্য।

♦ আপডেট করা হয়েছে এমন অ্যান্টিভাইরাস ব্যবহার করার মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

♦ ফোনের বা কম্পিউটারের সময় ও টাইমজোন সঠিক রাখুন। 

♦ অনলাইনে অপরিচিত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগে নিরাপদ মাধ্যম গুলো ব্যবহার করুন এবং কোনো ধরনের প্রলোভন দেখালে বা ব্যাপক কম দামে অফার দিলে সাথে সাথে ব্লক করুন।

♦ ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও লোকেশন সহ পাবলিক ডোমেইনে আপলোড ও প্রকাশ না করা থেকে বিরত থাকুন।

Professional Skills

IsDB-BISEW আইটি স্কলারশিপ (IT Scholarship) প্রোগ্রামের বাছাই পরীক্ষা

IsDB-BISEW আইটি স্কলারশিপ (IT Scholarship) প্রোগ্রামের বাছাই পরীক্ষা আইএসডিবি বাংলাদেশে মুসলিম শিক্ষার্থীদের এটি একটি উন্নত বিশাল সুযোগ     ...